লাকসামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ নারীর মৃত্যু

লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়ন পরিষদের খিলা উত্তর বাজার রাজাপুর মাজার গেইট সংলগ্ন সড়কের পূর্ব পাশে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই নারী নিহত হয়েছেন।

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Laksam
লাকসামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ নারীর মৃত্যু
লাকসামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ নারীর মৃত্যু |নয়া দিগন্ত

লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়ন পরিষদের খিলা উত্তর বাজার রাজাপুর মাজার গেইট সংলগ্ন সড়কের পূর্ব পাশে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই নারী নিহত হয়েছেন। ঘাতক গাড়ী নম্বর ঢাকা মেট্রো-ট ১৪-৯০০৭।

(বৃহস্পতিবার) সন্ধ্যায় ইফতারে ১০-১৫মি: আগে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মরহুম মোবারক হোসেন ওরফে মুব্বা মিয়ার স্ত্রী মোসা: জাহানারা বেগম (৬৫), অপরজন নিহত জাহানারার বড় বোন একই উপজেলার গাজিমুড়া চাড়াবাড়ীর মরহুম আবুল খায়েরের স্ত্রী মোসা: আনোয়ারা বেগম (৭০)।

এ ঘটনার পরপরই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন, এবং হতাহতদের উদ্ধার করার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই দুই নারী নিহত হয়।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করে যান চলাচল স্বাভাবিক করেন।