নারায়ণগঞ্জে ফিরেছে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ, দলীয় কার্যালয়ে ব্যানার

‘এ বিষয় নিয়ে আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত নেই। আমরা এই বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করেছি। যেহেতু তারা নিষিদ্ধ সংগঠন এ বিষয়ে প্রশাসন ব্যবস্থা নেবে। এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে নতুন সরকারকে বেকায়দায় ফেলার জন্য এ সকল কার্যক্রম চালাচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার নেয়ার জোর দাবি করছি।’

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
আ’লীগ কার্যালয় খুলে স্লোগান দিচ্ছে যুবলীগ কর্মীরা
আ’লীগ কার্যালয় খুলে স্লোগান দিচ্ছে যুবলীগ কর্মীরা |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জ কার্যক্রম নিষিদ্ধ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে স্লোগান দিয়ে ব্যানার টাঙিয়েছে যুবলীগের কর্মীরা। এ সময় তারা ১ মিনিট স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের দুই নাম্বার রেলগেইট এলাকার আওয়ামী লীগ কার্যালয়ে এই ব্যানার টানানো হয়।

স্থানীয়রা জানান, কয়েকজন স্থানীয় যুবলীগ কর্মী, যারা মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের অনুসারী হিসেবে পরিচিত, তারা এসে তড়িঘড়ি করে কার্যালয়ের সামনে ব্যানার টাঙায়। এরপর তারা ১ মিনিট স্লোগান দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন। তবে তারা ব্যানার রেখে যান।

মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘এ বিষয় নিয়ে আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত নেই। আমরা এই বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করেছি। যেহেতু তারা নিষিদ্ধ সংগঠন এ বিষয়ে প্রশাসন ব্যবস্থা নেবে। এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে নতুন সরকারকে বেকায়দায় ফেলার জন্য এ সকল কার্যক্রম চালাচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার নেয়ার জোর দাবি করছি।’

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘আমরা বিষয়টি অবগত রয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়। আর এই পতনের সাথে সাথে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। আবার কেউ কেউ বিদেশে পাড়ি জমান। এই অবস্থায় এক সময় নেতাকর্মীদের দ্বারা সবসময় জমজমাট থাকা শহরের দুই নম্বর রেলগেইট এলাকার আওয়ামী লীগ কার্যালয়টি জনমানবহীন ভুতুড়ে ভবনে পরিণত হয়।