বিয়ানীবাজারে ডা: শফিকুর রহমানের শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত

জুলাই শহীদদের দুই বছর হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত বিচার শুরু হয়নি। বিচার না হলে সাংবাদিক তুরাবের মতো সাহসী সাংবাদিকের জন্ম হবে না।

বিয়ানীবাজার (সিলেট) সংবাদদাতা

Location :

Sylhet
শহীদ তুরাবের কবর জিয়ারত করছেন ডা: শফিকুর রহমান
শহীদ তুরাবের কবর জিয়ারত করছেন ডা: শফিকুর রহমান |নয়া দিগন্ত

সিলেটের বিয়ানীবাজারে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান ২০২৪ -এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক এ টি এম তুরাবের কবর জিয়ারত এবং তার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (২৬ জুলাই) সকালে উপজেলা পৌর শহরের ফতেহপুরস্থ কবরস্থানে এই কর্মসূচি পালন করেন তিনি। এ সময় ডা: শফিকুর রহমান শহীদ সাংবাদিক তুরাবের বড় ভাই আবু আজরফ মো: জাবুর ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জিয়ারত শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেন, ‘শহীদ সাংবাদিক তুরাবদের রক্তের বিনিময়েই আজ দেশ ফ্যাসিজম মুক্ত হয়েছে।’

তিনি তুরাবের বিচারের দাবি জানিয়ে বলেন, ‘আফসোস শহীদের দুই বছর হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত তার বিচার শুরু হয়নি, এসব বিচার না হলে সাংবাদিক তুরাবের মতো সাহসী সাংবাদিকের আর জন্ম হবে না।’

কবর জিয়ারতকালে তার সাথে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, সমাজসেবা সম্পাদক মাওলানা ফয়জুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মোস্তফা উদ্দিন, নায়েবে আমির আবুল খায়ের, পৌর জামায়াতের আমির জমির হোসাইন, নায়েবে আমির সৈয়দ আবু কয়ছর কাজল, সেক্রেটারি ছাদ উদ্দিন ও উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রুকন উদ্দিন।