আইসক্রিম নিয়ে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে নেত্রকোনার কেন্দুয়ায় একজন নিহত হয়েছেন।
উপজেলার গন্ডা ইউনিয়নের গন্ডা গ্রামের পূর্বপাড়ায় শুক্রবার (৫ জুন)এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার গন্ডা ইউনিয়নের গন্ডা গ্রামের পূর্বপাড়ায় শুক্রবার (৫ জুন) আইসক্রিম নিয়ে দুই শিশুর মধ্যে ঝগড়া হয়। এ ঝগড়া পরবর্তীতে দুই পরিবারে ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে রূপ নেয়। এসময় জামাল মিয়া (৪৮) গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এব্যাপারে কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ জানান, এ ঘটনায় অজু আক্তার নামে এক মহিলাকে আটক করা হয়েছে।



