নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

সমাবেশ থেকে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটোয়ারীকে নড়াইলে অবাঞ্চিত ঘোষণা করেন বক্তারা।

Location :

Narail
বিক্ষোভ মিছিল
বিক্ষোভ মিছিল |নয়া দিগন্ত

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
নড়াইলের লোহাগড়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশ বরেণ্য রাজনীতিবিদদের সম্পর্কে এনসিপির নেতা নাসিরউদ্দীন পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে লোহাগড়া উপজেলার প্রধান ফটকের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ থেকে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটোয়ারীকে নড়াইলে অবাঞ্চিত ঘোষণা করেন বক্তারা।

সংগঠনটির আহ্বায়ক গাজী জাকারিয়ার সভাপতিত্বে ও সদস্যসচিব মো: সাগর শেখের সঞ্চালনায় বক্তব্য রাখেন আমরা জুলাই যোদ্ধা নড়াইল শাখার যুগ্ম আহ্বায়ক মো: সজিব শেখ, যুগ্ম আহ্বায়ক মো: আবু তাহের, যুগ্ম আহ্বায়ক মো: শামীম হোসেন, লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জামান, নড়াইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এস এম ফেরদৌস রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিকদার শাহআলম, লোহাগড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্লা মো: নজরুল ইসলাম, বিএনপি নেতা শ ম জামসেদ আলম, রন্জু বিশ্বাস, রেজাউল করীম মিন্টু, মো: নায়েব আলী, মো: ইমরুল হাসান, খান কোবাদ হোসেন, কাজী ইকবাল হোসেন, শাহিদ আলম শিপলু, লোহাগড়া উপজেলা যুবদলের সভাপতি খান মাহমুদ আলমসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।