পাইকগাছার সুখেন হত্যা মামলার প্রধান আসামি প্রকাশের যাবজ্জীবন

খুলনার পাইকগাছার খড়িয়া ভড়েঙ্গারচক এলাকার বহুলালোচিত সুখেন চন্দ্র সরদার হত্যা মামলায় প্রধান আসামি প্রকাশ সরদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

শেখ দীন মাহমুদ, পাইকগাছা (খুলনা)

Location :

Paikgachha
পাইকগাছার সুখেন হত্যা মামলার প্রধান আসামি প্রকাশের যাবজ্জীবন
পাইকগাছার সুখেন হত্যা মামলার প্রধান আসামি প্রকাশের যাবজ্জীবন |নয়া দিগন্ত

খুলনার পাইকগাছার খড়িয়া ভড়েঙ্গারচক এলাকার বহুলালোচিত সুখেন চন্দ্র সরদার হত্যা মামলায় প্রধান আসামি প্রকাশ সরদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা করেন আদালত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) খুলনার সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী এ রায় ঘোষণা করেন।

একই মামলায় অপর আসামি প্রকাশ সরদারের স্ত্রী রূপা সরদারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় তাকে খালাস দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের রাষ্ট্রপক্ষের পিপি চৌধুরী তৌহিদুর রহমান তুষার।