দুর্নীতির সাথে আপোস চলবে না : হুইপ জিকে গউছ

কোনো কারচুপির সুযোগ নেই। এখন থেকে চুনারুঘাট-মাধবপুর থেকে দুর্নীতি ও চাদাবাজি চিরতরে বিদায় করা হবে।

চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা

Location :

Habiganj
বক্তব্য রাখছেন হুইপ জিকে গউছ
বক্তব্য রাখছেন হুইপ জিকে গউছ |নয়া দিগন্ত

চুনারুঘাটের বুচিনালা খাল উদ্বোধনের পর আলোচনায় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হুইপ জিকে গউছ বলেছেন,‘দুর্নীতির সাথে আপোস চলবে না। আমার দল নয়, যদি প্রশাসনোর কোনো লোকও যদি দুর্নীতি করেন আর মনে করেন ছাড় পেয়ে যাবেন সেটা তার ভুল ধারণা। জনগণ সবকিছুর ঊর্ধ্বে, খাল সঠিকভাবে খনন হবে। যদি খাল নিয়ে কেউ দুর্নীতি করেন কাউকে ছাড় দেয়া হবে না। এদেশে সঠিকভাবে খাল খনন হলে মাছ চাষের চাহিদা বাড়বে।’

সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার ৩ নম্বর দেওরগাছ ইউনিয়নের বুচিনালা খাল এলাকায় আয়োজিত বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় হুইফ মো: জি কে গউছ একথা বলেন।

তিনি বলেন, ‘খাল খননের পর খালের পাড়ে ২৫ কোটি গাছ রোপন প্রকল্প শুরু হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হবিগঞ্জ-৪ আসনের সাংসদ সৈয়দ মো: ফয়সল বলেন, ‘যাদের লোভ লালসা নেই আমি তাদের সাহায্য সহযোগিতা করব। যাদের লোভ লালসা আছে তাদেরকে আমি সাহায্য সহযোগিতা করতে পারব না। সরকারের প্রত্যেকটি অনুদান সুষম বণ্টন করা হবে।’

তিনি বলেন, ‘ঈদ উপলক্ষে ১০ লাখ টাকা পেয়েছি যা দুই উপজেলায় পাঁচ লাখ করে বিতরণ করা হবে। যা কিছু আসবে সরকারি বরাদ্দ তা শতভাগ আপনাদের নিয়ে বন্টন করা হবে। কোনো কারচুপির সুযোগ নেই। এখন থেকে চুনারুঘাট-মাধবপুর থেকে দুর্নীতি ও চাদাবাজি চিরতরে বিদায় করা হবে।’

হবিগঞ্জ জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন ছিদ্দিকীর সভাপতিত্বে ও বিএডিসির সহকারী প্রকৌশলী এ এম রাকিবুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন সামসু, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী, জেলা যুবদলের আহব্বায়ক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সালেহ শফিকুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক শফিক মিয়া মহালদার, সদস্য সচিব লুৎফুর রহমান জালাল, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাইম হালিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান প্রমুখ।