উল্লাপাড়ায় দোস্ত এইড উদ্যোগে ৫২টি টিউবওয়েল বিতরণ

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনও অনেক মানুষ নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি অসহায় ও দরিদ্র মানুষের জন্য যে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসনীয়।

Location :

Ullahpara

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করতে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ৫২টি টিউবওয়েল বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।

শুক্রবার (১৯ জুন) বেলা ১১টায় উপজেলার এবিসি মাঠে সংগঠনটির উপকারভোগীদের মধ্যে টিউবওয়েল বিতরণ করা হয়।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রজেক্ট ম্যানেজার মো. আবুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনও অনেক মানুষ নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি অসহায় ও দরিদ্র মানুষের জন্য যে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসনীয়।

রফিকুল ইসলাম খান সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, উল্লাপাড়ার আরো বেশি সংখ্যক দুস্থ, অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে মানবসেবামূলক কার্যক্রম সম্প্রসারণ করা প্রয়োজন।

তিনি আরো বলেন, নিরাপদ পানীয় পানি মানুষের মৌলিক অধিকার। বিশুদ্ধ পানির অভাবে বিভিন্ন পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি। তাই সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও মানবকল্যাণে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোকে দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে এগিয়ে আসতে হবে। তিনি দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চলমান মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী বলেন।

আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ডা. নজরুল ইসলাম, সলঙ্গা থানা জামায়াতের আমির মো. রাশেদুল ইসলাম (শহীদ), পৌর জামায়াতের আমির আব্দুল করিম এবং উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আতাউর রহমানসহ অনেকে।