দর্শনায় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় তিন ব্যবসায়ীকে জরিমানা

চুয়াডাঙ্গার পৌর শহর দর্শনা রেল বাজারে সরকারি নির্দেশনা অমান্য করে সন্ধ্যা ৭টার পর দোকান খোলা রাখার অভিযোগে ৩ ব্যবসা প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়েছে।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
দর্শনায় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় তিন ব্যবসায়ীকে জরিমানা
দর্শনায় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় তিন ব্যবসায়ীকে জরিমানা |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার পৌর শহর দর্শনা রেল বাজারে সরকারি নির্দেশনা অমান্য করে সন্ধ্যা ৭টার পর দোকান খোলা রাখার অভিযোগে ৩ ব্যবসা প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়েছে।

রোববার ( ১২ এপ্রিল) রাত সাড়ে ৮টাযর দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিন আলম।

অভিযানে সজীব মোবাইল ঘর, নিরিবিলি ফুচকা হাউজ, ইয়াছিন ফ্যাশনসহ মোট‌ ৩ টি প্রতিষ্ঠানকে এক হাজার টাকা করে সর্বমোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দর্শনা থানার পুলিশ সদস্যরা।

দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিন আলম জানায়, সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।