সিংড়ায় বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু

জাকিরুল হাতিগাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে ও বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।

সিংড়া (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
মৃত জাকিরুল ইসলাম
মৃত জাকিরুল ইসলাম |নয়া দিগন্ত

নাটোরের সিংড়ায় মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে জাকিরুল ইসলাম (১৭) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় উপজেলার সুকাশ ইউনিয়নের হাতিগাড়া বাড়ির পাশে মাঠে এই ঘটনা ঘটে।

জাকিরুল হাতিগাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে ও বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আক্কাছ আলী জানান, শনিবার সন্ধ্যায় বাড়ির পাশে মাঠ থেকে গরু আনতে যায় জাকিরুল ইসলাম। হঠাৎ বজ্রপাতে মাঠেই তার মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করা হয়।

বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক জীবন রহমান মানিক জানান, জাকিরুল ইসলাম ওই প্রতিষ্ঠানের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। তার মৃত্যুতে শিক্ষক ও সহপাঠিদের মাঝে শোক বিরাজ করছে।