চট্টগ্রামের কর্ণফুলীতে শিকলবাহা মাস্টারহাট বাজার এলাকায় মূল্য তালিকা না থাকায় মেসার্স ইদ্রিস স্টোর ও মেসার্স ফাতিমা স্টোর মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে কর্ণফুলী উপজেলার মাস্টারহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আল আমিন হোসেন।
অভিযানের বিষয়ে ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেন বলেন, ‘ভোক্তাদের স্বার্থ রক্ষায় ও বাজারের শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।’
অভিযানের সময় কর্ণফুলী থানার পুলিশ সদস্য, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তা ও উপজেলা ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত ছিলেন।



