লংমার্চকে স্বাগত জানিয়ে রায়পুরে জামায়াতের মিছিল

লংমার্চকে স্বাগত জানিয়ে লক্ষ্মীপুরের রায়পুরে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

Location :

Raipur
লংমার্চকে স্বাগত জানিয়ে রায়পুরে জামায়াতের মিছিল
লংমার্চকে স্বাগত জানিয়ে রায়পুরে জামায়াতের মিছিল |নয়া দিগন্ত

লংমার্চকে স্বাগত জানিয়ে লক্ষ্মীপুরের রায়পুরে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রায়পুর বড় মসজিদ এলাকা থেকে মিছিলটি বের হয়। পরে শহরের প্রধান সড়ক ঘুরে বাসস্ট্যান্ডে গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে জেলা জামায়াতের শূরা সদস্য অধ্যাপক মনির আহমেদ ও মাস্টার ইসমাইল হোসেন, রায়পুর উপজেলা জামায়াতের আমির সাইয়্যেদ মাওলানা নাজমুল হুদা, সেক্রেটারি অ্যাডভোকেট আবদুল আউয়াল রাসেল, সহ-সেক্রেটারি আবুল কাশেম, পৌর আমির হাফেজ ফজলুল করিম, নায়েবে আমির অ্যাডভোকেট মুহাম্মদ কামাল উদ্দিন ও সেক্রেটারি আশরাফুল ইসলাম রাকিবসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা অংশ নেন।

জামায়াতের স্থানীয় নেতাদের ভাষ্য, মিছিলে দুই হাজারের বেশি নেতা-কর্মী অংশ নেন।

মিছিল থেকে ‘তেল, গ্যাস, বিদ্যুতের দাম কমায় দে, নইলে গদি ছেড়ে দে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

সমাবেশে বক্তারা তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমানোসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান।