চট্টগ্রামে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chandanaish
সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন
সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন |প্রতীকী ছবি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরো তিনজন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে মহাসড়কের চন্দনাইশ বাদামতলা এলাকায় মাজারের সামনে এ ঘটনা ঘটে।

নিহত যাত্রীরা হলেন তোফায়েল মোরসালিন (২২) ও আবদুল গফুর (৫৫)। আহতরা হলেন সিএনজিচালিত অটোরিকশাচালক সাইমুন হোসেন (২০), সানজিদা আক্তার সুমাইয়া (২১) ও মো: আরিফ (৪০)।

দোহাজারী হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক আবদুস সাত্তার জানান, কক্সবাজারমুখী তিশা প্লাটিনা এসি বাস এবং পটিয়ামুখী সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক যাত্রী নিহত হন। বাকিদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে সেখানে অপর যাত্রী মারা যায়। অন্য আহত যাত্রীদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো: সালাউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘাতক বাসটি আটক করা হয়েছে ও এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’