হোসেনপুরে জুয়া ও মাদকবিরোধী র‍্যালি

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের অলিগলিতে জুয়া ও মাদকের ভয়াল থাবায় অতিষ্ঠ জনগণ। তাই এ অভিশাপ থেকে মুক্তি পেতে এবং যুব সমাজকে রক্ষা করতে স্থানীয় লোকজন জুয়া ও মাদকবিরোধী র‍্যালি করে জরুরি প্রতিকার দাবি করেছেন।

জাহাঙ্গীর আলম, হোসেনপুর (কিশোরগঞ্জ)

Location :

Hossainpur
হোসেনপুরে জুয়া ও মাদকবিরোধী র‍্যালি
হোসেনপুরে জুয়া ও মাদকবিরোধী র‍্যালি |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের অলিগলিতে জুয়া ও মাদকের ভয়াল থাবায় অতিষ্ঠ জনগণ। তাই এ অভিশাপ থেকে মুক্তি পেতে এবং যুব সমাজকে রক্ষা করতে স্থানীয় লোকজন জুয়া ও মাদকবিরোধী র‍্যালি করে জরুরি প্রতিকার দাবি করেছেন।

এরই ধারাবাহিকতায় ‘মাদককে না বলুন, মাদক পরিবার,সমাজ ও রাষ্ট্রের অভিশাপ’-এই স্লোগানকে সামনে রেখে জুয়া ও মাদকবিরোধী র‍্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিকেলে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বাকচান্দা বাজার খেলার মাঠ প্রাঙ্গণে ওই ব্যতিক্রমি অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় মাদক ও জুয়া নির্মুল সংগ্রাম পরিষদের নেতারা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উত্তর গোবিন্দপুর জুয়া ও মাদক নির্মূল সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক মো: নাসির উদ্দিন মাস্টার, আহ্বায়ক মো: ইমাম উদ্দিন, মাওলানা আনিসুর রহমান তালুকদার, মো: আব্দুল্লাহ আল মামুন, মো: জান্নাতুল নাঈম খান, ইউপি সদস্য মো: চান মিয়া, মো: সুমন মিয়া, মো: মাসুদ রানা, মো: নাঈম মিয়া প্রমুখ।

এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মো: রাশেদুল ইসলাম জানান, জুয়া ও মাদকের বিরুদ্ধে আমাদেরও অভিযান চলমান রয়েছে। এটি একটি সামাজিক ব্যাধি। তাই জুয়া ও মাদক চিরতরে নির্মূল করাই আমাদের প্রধান লক্ষ। এজন্য জুয়া ও মাদক সংশ্লিষ্ট কাউকে ছাড় দেবে না পুলিশ।