পোরশায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আ স ম সায়েম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন এবং কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাহবুবুল আলম।

পোরশা (নওগাঁ) সংবাদদাতা

Location :

Naogaon
কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিল
কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিল

নওগাঁর পোরশায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্টজন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন দলটির উপজেলা আমির মাওলানা সাগর আলী।

এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আ স ম সায়েম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নাসির উদ্দিন এবং কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাহবুবুল আলম।

উপজেলা জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলামের পরিচালনায় উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহাজামাল শাহ চৌধুরী, উপজেলা ইসলামী আন্দোলনের নেতা মাওলানা আব্দুল হক শাহ, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা জামায়াতের নায়েবে আমির আলাউদ্দিন, সাবেক আমির আব্দুছ ছালাম, জামায়াতের আইবিডাব্লিউএফ বিভাগের জেলা সহ-সভাপতি ও উপজেলা সভাপতি নুরনবীসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা ইফতারে অংশ নেন।