হিলি স্থলবন্দরে ৭ দিন আমদানি-রফতানি বন্ধ

ঈদের সাত দিন ছুটি শেষে আগামী ১ জুন রোববার থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু হবে।

Location :

Dinajpur
হিলি স্থল শুল্ক স্টেশন
হিলি স্থল শুল্ক স্টেশন |নয়া দিগন্ত

হিলি (দিনাজপুর) সংবাদদাতা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা সাত দিন ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করেছে বন্দর কর্তৃপক্ষ।

তবে এসময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি সাখাওত হোসেন শিল্পী জানান, ঈদের সাত দিন ছুটি শেষে আগামী ১ জুন রোববার থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু হবে।

বন্দর আমদানি-রফতানিকারক গ্রুপ, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনসহ বন্দরের ব্যবসায়ী সংগঠন গুলো যৌথ ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে হিলি কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি ছুটি ছাড়া কাস্টমস অফিস খোলা থাকবে। এ সময় ব্যবসায়ীরা পণ্যের শুল্কায়ন, পরীক্ষণ ও ছাড় করতে পারবে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, ঈদে আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। ঈদের দিনও পাসপোর্ট যাত্রীরা দু’দেশের মধ্যে যাতায়াত করতে পারবে।