নীলফামারীতে ঈদ উপহার নিয়ে ছিন্নমূল মানুষের পাশে ওয়াইআরসি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নীলফামারীতে অসহায় ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াইআরসি)।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
নীলফামারীতে ঈদ উপহার নিয়ে ছিন্নমূল মানুষের পাশে ওয়াইআরসি
নীলফামারীতে ঈদ উপহার নিয়ে ছিন্নমূল মানুষের পাশে ওয়াইআরসি |নয়া দিগন্ত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নীলফামারীতে অসহায় ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াইআরসি)। রোববার (১৫ মার্চ) বিকেলে শহরের বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে ঈদের উপহার বিতরণ করেন সংগঠনটির সদস্যরা। উপহারের প্রতিটি প্যাকেটে ছিল তিন প্যাকেট সেমাই, তিন প্যাকেট দুধ ও এক প্যাকেট চিনি।

এ সময় ইয়ামাহা রাইডার্স ক্লাবের উপদেষ্টা ও সরকার মটরসের স্বত্বাধিকারী মনোজ সরকার, মডারেটর মেহেদী হাসান জীবন, সোহেব আহমেদ সজিব, ক্লাবের সদস্য আসাদুজ্জামান আকাশসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ক্লাবের সদস্যরা জানান, প্রতিবছরের মতো এবারো ঈদকে সামনে রেখে অসহায় ও ছিন্নমূল মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষে এ উদ্যোগ নেয়া হয়েছে।

তাদের ভাষ্য, ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান সংগঠনটির সদস্যরা।

ক্লাবের মডারেটর মেহেদী হাসান জীবন বলেন, ‘আমরা বিভিন্ন সময় সমাজের অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ঈদকে সামনে রেখে এবারো সামর্থ্য অনুযায়ী তাদের মাঝে উপহার বিতরণ করা হয়েছে, যাতে তারাও ঈদের আনন্দ কিছুটা হলেও উপভোগ করতে পারেন।’