সিরাজদিখানে বৃদ্ধের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে শনিবার (১১ জুলাই) বিকেলে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
সিরাজদিখান থানা, মুন্সীগঞ্জ
সিরাজদিখান থানা, মুন্সীগঞ্জ |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) বিকেলে সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের দক্ষিণ লতব্দী এলাকায় সড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পরে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত বৃদ্ধের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও পরবর্তীতে তার পরিচয় শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ।

নিহত বৃদ্ধের নাম নুরুল ইসলাম (৬৫)। তিনি সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের চরগুলগুলিয়া গ্রামের মরহুম আব্দুল জলিল মিয়ার ছেলে।

শনিবার রাতে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দিন নয়া দিগন্তকে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় ওই বৃদ্ধের মৃত্যু হয়ে থাকতে পারে। প্রকৃত ঘটনা তদন্তসাপেক্ষে জানা যাবে বলে তিনি আরো জানান।