নওগাঁয় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে শুক্রবার রাতে রুটি বানানোর বেলুন দিয়ে স্ত্রীর কপালে আঘাত করেন স্বামী প্রদীপ। সেই আঘাতে অচেতন অবস্থায় বিছানায় পড়ে যান গৃহবধূ প্রতিমা রাণী। এ অবস্থাতেই স্ত্রীকে নিয়ে রাত্রীযাপনের পর সকালে প্রদীপ লক্ষ্য করেন প্রতিমা রাণী মারা গেছেন। তাৎক্ষণিক তিনি পালিয়ে বাড়ি থেকে শ্মশানঘাটে চলে যান। এর কিছুক্ষণ পর প্রতিমার মৃত্যুর বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা থানায় খবর দেন।

নওগাঁ প্রতিনিধি

Location :

Naogaon
নিহত গৃহবধূর লাশের পাশে স্বজনরা
নিহত গৃহবধূর লাশের পাশে স্বজনরা |নয়া দিগন্ত

নওগাঁর পত্নীতলায় প্রতিমা রাণী (২৪) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। খবর পেয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার নজিপুর ইউনিয়নের উজিরপুর চৌধুরীপাড়া এলাকায় ওই গৃহবধূর নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময়ে ওই গৃহবধূকে পিটিয়ে হত্যা করে লাশ ঘরে ফেলে তার স্বামী পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। লাশটি উদ্ধারের পর পার্শ্ববর্তী এলাকার একটি শ্মশানঘাট থেকে ওই গৃহবধূর স্বামী প্রদীপ চৌধুরীকে (৩৭) আটক করে পুলিশ।

নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে শুক্রবার রাতে রুটি বানানোর বেলুন দিয়ে স্ত্রীর কপালে আঘাত করেন স্বামী প্রদীপ। সেই আঘাতে অচেতন অবস্থায় বিছানায় পড়ে যান গৃহবধূ প্রতিমা রাণী। এ অবস্থাতেই স্ত্রীকে নিয়ে রাত্রীযাপনের পর সকালে প্রদীপ লক্ষ্য করেন প্রতিমা রাণী মারা গেছেন। তাৎক্ষণিক তিনি পালিয়ে বাড়ি থেকে শ্মশানঘাটে চলে যান। এর কিছুক্ষণ পর প্রতিমার মৃত্যুর বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা থানায় খবর দেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে থানা পুলিশের একটি টিম পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘লাশটি উদ্ধারের পর নিহতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রদীপ চৌধুরীকে আটক করা হয়েছিল। প্রতিমা রাণীর বাবা নরেশ চৌধুরী একটি হত্যা মামলা দায়ের করেছেন। জিজ্ঞাসাবাদের পর ওই মামলায় প্রদীপ চৌধুরীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।’