আলতাফ হোসেন চৌধুরী

ভোট বানচাল করতে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Mirzaganj
মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী
মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ভোট বানচাল করতে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে।

তিনি বলেন, ভারত চায় আবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে। যাদের নির্বাচন করাতে চায়, তারা সবাই পালিয়ে গেছে। সেখানে বসে তারা দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে নানা ষড়যন্ত্র করে কেউ কিছু করতে পারবে না।

তিনি আরো বলেন, আপনারা আমাদের পাশে থাকবেন। নির্বাচনে আমাদের সতর্ক থাকতে হবে, সকল ভোটারকে কেন্দ্রে উপস্থিত করতে নির্বাচনী আচরণ বিধি মেনে সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বৃহস্পতিবার(২৯ জানুয়ারি) বিকেলে মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী, কাঁকড়াবুনিয়া ও মজিদবাড়িয়াসহ তিনটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, মরহুম খালেদা জিয়া ও দলের প্রধান তারেক রহমান বিএনপির প্রার্থীদের ৫ বার সার্ভের মাধ্যমে নমিনেশম দিয়েছেন। ভোটাররা তাকে সাপোর্ট করবেন। তাই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বুঝাতে হবে। পটুয়াখালী-১ আসনে বিএনপির প্রার্থী নির্বাচনে তারা ভুল করেনি। তাই আপনারা চান্দাবাজ, দখলবাজদের দিয়ে ভোট চাওয়াবেন না। মা-বোন ও ভোটারদের কাছে সুন্দর ভাবে ভোট চাইতে হবে।

উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম ফরাজীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি ও রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মো. জাফর ইমাম সিকদার, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মো. আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাবুদ্দিন নান্নু ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি মো. আশ্রাফ আলী হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি মো. আহসান উল্লাহ পিন্টু, কাঁকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন প্রমুখ।