টঙ্গীর হাজী মাজার বস্তিতে পুলিশের অভিযান, অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৩

মঙ্গলবার (৪ আগস্ট) মধ্যরাত থেকে বুধবার ভোর পর্যন্ত জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে হাজী মাজার বস্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Tongi
উদ্ধারকৃত মাদক ও অস্ত্র
উদ্ধারকৃত মাদক ও অস্ত্র |নয়া দিগন্ত

গাজীপুর মহানগরীর টঙ্গীর হাজী মাজার বস্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, মাদক ও মাদক বিক্রির টাকা উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) জিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার (৪ আগস্ট) মধ্যরাত থেকে বুধবার ভোর পর্যন্ত জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে হাজী মাজার বস্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা, হেরোইন, ফেনসিডিলের খালি বোতল, মাদক বিক্রির নগদ টাকা ও চুরি-ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, টঙ্গী এলাকায় মাদক নির্মূলে জিএমপি নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।