সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রবাসীদের নিয়ে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন আশার আলো প্রবাসী সোসাইটির (নরসিংপুর) উদ্যোগে দুই শতাধিক অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারের মাঝে রামাদান ফুডপ্যাক (খাদ্যসামগ্রী) ও নগদ অর্থ উপহার প্রদান করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নরসিংপুর ইউনিয়ন পরিষদের সামনের মাঠে এ কর্মসূচি সম্পন্ন করে সংগঠনটি। এতে এলাকার ২২০টি পরিবারকে খাদ্যসামগ্রীসহ নগদ অর্থ প্রদান করা করা হয়।
নরসিংপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দোয়ারাবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল হক, সমাজসেবক আলতাফুর রহমান খসরু, এম আব্দুল্লাহ, মনোয়ার আলী মনর, আব্দুল মতিন, সংগঠনটির সহ-সভাপতি ইব্রাহিম আলী।
উল্লেখ্য, আশার আলো প্রবাসী সোসাইটির সভাপতি ইছরাব আলী সোহাগের নেতৃত্বে এবং ইউকে প্রবাসী জহিরুল ইসলামকে প্রধান আহ্বায়ক করে রামাদান ফুডপ্যাক বিতরণের এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এতে মাহফুজুর রহমান বাহার ও আ ফ ম সালমানের যৌথ পরিচালনায় ও মাওলানা অলিউর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক আলহাজ্ব ইছহাক মিয়া, ইব্রাহিম আলী, শফিক মিয়া, মাওলানা অলিউর রহমান, আব্দুর রউফ, আব্দুল আলিম, আব্দুল জলিল, আশার আলো প্রবাসী সোসাইটির উপদেষ্টা মাসুক মিয়া, আবুল হাসনাত, গিয়াসউদ্দিন, আবুল হক, সহ-সভাপতি রুহুল আমিন, সহ-প্রচার সম্পাদক রমিজ আলী, সদস্য শফিকুল ইসলাম, আব্দুল আলি,আলমগীর হোসেন, ইব্রাহীম আলী প্রমুখ।



