পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর চাঁদাবাজি বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীগুলোর চাঁদাবাজি, অপহরণ, গুম ও হত্যাকাণ্ড বন্ধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর চাঁদাবাজি বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর চাঁদাবাজি বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন |নয়া দিগন্ত

পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীগুলোর চাঁদাবাজি, অপহরণ, গুম ও হত্যাকাণ্ড বন্ধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‘অস্ত্রের ঝনঝনানি ও চাঁদাবাজি বন্ধ করো’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে প্রেসক্লাব চত্বরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান।

বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা কমিটির সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি আসিফ ইকবাল।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর চাঁদাবাজিতে পাহাড়ের সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। পাহাড়ি-বাঙালি নির্বিশেষে কোনো শ্রেণি-পেশার মানুষই চাঁদাবাজির হাত থেকে রেহাই পাচ্ছেন না। কৃষক, সবজি উৎপাদনকারী, ব্যবসায়ী ও নির্মাণশ্রমিক, দিনমজুরসহ বিভিন্ন পেশার মানুষকে বিভিন্নভাবে চাঁদা দিতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

অবিলম্বে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা না হলে তিন পার্বত্য জেলায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।