বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী শহর শাখার রুকন সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মে) সকালে শহর জামায়াতের আমির অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে আল হেলাল অ্যাকাডেমিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা অধ্যক্ষ আব্দুস সাত্তার।
তিনি বলেন, ‘নীলফামারীর সবগুলো আসনে জামায়াতে ইসলামীর এ বিজয় সম্ভব হয়েছে আমাদের ভাই ও বোনদের অক্লান্ত পরিশ্রমের কারণে। আল্লাহ তায়ালা আমাদের যে বিজয় দিয়েছে এর জন্য আমরা শুকরিয়া আদায় করব। আমরা আমাদের সংগঠনকে মজবুত করে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসব ইনশাআল্লাহ।’
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শহর জামায়াতে নায়েবে আমির মোহাম্মদ মুসা, সেক্রেটারি অ্যাডভোকেট আনিসুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ পাটোয়ারী প্রমুখ।



