হত্যা মামলায় সাবেক মেয়র আইভী ২ দিনের রিমান্ডে

রোববার (২৫ মে) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: নূর মহসীন এ রিমান্ড মঞ্জুর করেন।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
সেলিনা হায়াৎ আইভী
সেলিনা হায়াৎ আইভী |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় শ্রমিক মিনারুল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভীকে দু’দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রোববার (২৫ মে) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: নূর মহসীন এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সেলিনা হায়াৎ আইভীর সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে ওঠানো হয়। শুনানি শেষে আদালত দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো: কাইউম খান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার করা মিনারুল হত্যা মামলায় এই রিমান্ড মঞ্জুর করেন আদালত।