সাংবাদিক তুরাব হত্যা মামলার দুই আসামিকে আইসিটি কোর্টে তোলা হবে আগামীকাল

শনিবার (১৯ জুলাই) দৈনিক নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা শাহ আলম।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সাংবাদিক  এ টি এম তুরাব
সাংবাদিক এ টি এম তুরাব |নয়া দিগন্ত

সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাব হত্যা মামলায় কারাগারে আটক দুই আসামিকে প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হবে আগামীকাল (২০ জুলাই)।

শনিবার (১৯ জুলাই) দৈনিক নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা শাহ আলম।

আদালত সূত্রে জানা গেছে, আগামীকাল রোববার (২০ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা আইসিটি কোর্টে তাদের হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

তিনি বলেন, সিলেটে সাংবাদিক তুরাব হত্যা মামলার দু’আসামি সাবেক এডিসি সাদেক কাউসার দস্তগীর ও পুলিশ কনস্টেবল উজ্জল সিনহা বর্তমানে কারাগারে রয়েছেন। তাদেরকে প্রথমবারের মতো আদালতে তোলা হবে রোববার। এদিন তাদের রিমান্ড চাওয়া হবে। দু’দিন আগে কড়া নিরাপত্তায় তাদেরকে সিলেট থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।

দৈনিক নয়া দিগন্তের তৎকালীন সিলেট ব্যুরো প্রধান এ টি এম তুরাব নিহতের এক বছর পূর্ণ হয়েছে আজ। ঠিক এক বছর পর দু’আসামিকে আইসিটি কোর্টে তোলা হচ্ছে। এদিকে অনেক মূল আসামি এখনো গ্রেফতার না হওয়া, বিচার নিয়ে সংশয়ে আছে তার পরিবার ও সিলেটের সাংবাদিকরা।