বাঁশখালীতে ২ সিএনজির সংঘর্ষে ব্যবসায়ী নিহত

ওভারটেকিং করার সময় দুই সিএনজির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

Location :

Chattogram
নিহত ব্যবসায়ী জুয়েল রানা
নিহত ব্যবসায়ী জুয়েল রানা |নয়া দিগন্ত

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের বাঁশখালীতে ওভারটেকিং করার সময় দুই সিএনজির সংঘর্ষে জুয়েল রানা নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় রেজাউল করিম নামে আরো একজন আহত হয়েছেন।

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার প্রধান সড়কের শীলকূপ ইউনিয়নের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল রানা উপজেলা সদরে একটি কাপড়ের দোকান করতেন। তার বাড়ি চাম্বল ইউনিয়নে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওভারটেকিং করার সময় দুই সিএনজির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুয়েল রানাকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, দুর্ঘটনার পর সিএনজি দু’টি জব্দ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।