নীলফামারীতে ১১ দলীয় ঐক্যের মিছিল ও সমাবেশ

সমাবেশে বক্তারা বলেন, গণ-অভ্যুত্থানের দুই বছর পার হলেও এখনো জুলাই সনদ বাস্তবায়ন করা হয়নি। তারা অভিযোগ করেন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য ও অনীহার কারণে দেশে অস্থিরতা তৈরি হচ্ছে।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari

গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারীতে মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য।

বুধবার (৫ আগস্ট) বিকেলে শহরের বড়বাজার ট্রাফিক মোড় থেকে একটি মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সভাপতিত্বে এবং শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নীলফামারী পৌরসভার মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনিছুর রহমান আজাদ, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সেলিম উদ্দিন এবং এনসিপির জেলা আহ্বায়ক আব্দুল মজিদ।

সমাবেশে বক্তারা বলেন, গণ-অভ্যুত্থানের দুই বছর পার হলেও এখনো জুলাই সনদ বাস্তবায়ন করা হয়নি। তারা অভিযোগ করেন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য ও অনীহার কারণে দেশে অস্থিরতা তৈরি হচ্ছে।

বক্তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন, গণ-অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনাগুলোর বিচার এবং দেশে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।