ঝিনাইদহে মাদক নির্মূলে মুক্তিযোদ্ধাদেরকে আরেকটি যুদ্ধের আহ্বান

রোববার (৩১ মে) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে জেলা মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বীর মুক্তিযোদ্ধাদের এ আহ্বান জানান।

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা

Location :

Shailkupa
জেলা মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য রাখছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান
জেলা মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য রাখছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান |নয়া দিগন্ত

মাদকের ভয়াল থাবা থেকে দেশের তরুণ ও যুব সমাজকে বাঁচাতে আরেকটি যুদ্ধে অংশ নেয়ার জন্য বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান।

রোববার (৩১ মে) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে জেলা মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বীর মুক্তিযোদ্ধাদের এ আহ্বান জানান।

আইনমন্ত্রী তার বক্তব্যে জেলার প্রতিটি ইউনিয়নের গ্রাম ও পাড়া মহল্লায় বীর মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে মাদক নির্মূল কমিটি গঠনের প্রস্তাব করেন।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত জেলা মুক্তিযোদ্ধা সমাবেশে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল মজিদ মাস্টার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মো: নোমান হোসেন, জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট আব্দুল মজিদ ও শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ফরিদ রেজার স্বাগত বক্তব্যের পর জেলার সবগুলো উপজেলার আহ্বায়করা তাদের সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন। বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবির বিষয়ে আইনমন্ত্রীর পাশাপাশি জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক ও পুলিশ সুপার তাদের দায়িত্বের মধ্য থেকে যা যা করার তার সবটুকু করার আশ্বাস দেন।

সমাবেশে জেলার ছয়টি উপজেলা থেকে কয়েকশ বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।