পিরোজপুরে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে এমপি মাসুদ সাঈদীর মতবিনিময়

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং উন্নয়নমূলক কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পিরোজপুর প্রতিনিধি

Location :

Pirojpur
পিরোজপুরে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে এমপি মাসুদ সাঈদীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
পিরোজপুরে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে এমপি মাসুদ সাঈদীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় |নয়া দিগন্ত

পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনদের সাথে পিরোজপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাসুদ সাঈদীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় সদর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক এবং পিরোজপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি খেলাফত হোসেন খসরুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রাস্তাঘাটের উন্নয়ন, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, যানবাহন শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।