কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা, সিলেট জেলা পশ্চিমের পুরস্কার বিতরণ সম্পন্ন

শনিবার সকালে নগরীর রিকাবীবাজারস্থ কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট, সনদ ও বই তুলে দেন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা
শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা |নয়া দিগন্ত

কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পশ্চিম কর্তৃক আয়োজিত সিলেটের সর্ববৃহৎ বৃত্তি পরীক্ষা ঐতিহ্যবাহী কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ এর পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকালে নগরীর রিকাবীবাজারস্থ কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট, সনদ ও বই তুলে দেন।

এ বছর মেধাবৃত্তি পরীক্ষায় তিন ক্যাটাগরিতে সর্বমোট ৩৮৭ জনকে বৃত্তি প্রদান করা হয়। এরমধ্যে ট্যালেন্টপুলে ৯৫টি, সাধারণ বৃত্তি ৯৫ ও ১৯৭ জনকে বিশেষ বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও শ্রেণিভিত্তিক সেরা সাতজনকে ‘শ্রেণিভিত্তিক সেরা’ বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ক্রেস্ট, সনদ, বই ও নগদ প্রনোদনা প্রদান করা হয়।

কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পশ্চিম শাখার চেয়ারম্যান আবু জুবায়েরে সভাপতিত্বে ও পৃষ্ঠপোষক মাহমুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমোনোলজি বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমদ টিপু।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কিশোরকন্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ফখরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কিশোরকন্ঠ ফাউন্ডেশন সিলেট মহানগরের চেয়ারম্যান শহীদুল ইসলাম সাজু ও কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পূর্ব শাখার চেয়ারম্যান আবু আইয়ুব মঞ্জু।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পশ্চিম শাখার পৃষ্ঠপোষক মাহমুদুর রহমান, আহমেদ আমীম, আবু তাহের চৌধুরী, রিয়াজ উদ্দিন, সুলতান মাহমুদ, ইয়াসিন আহমদ, ময়নুল ইসলাম ও আবু তাহের প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে জেলার আওতাধিন সকল স্কুল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।