কটিয়াদীতে এমপি জালাল উদ্দিনের ঈদ শুভেচ্ছা বিনিময়

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদদীয় আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন কটিয়াদী উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ উপজেলার সর্বস্তরের জনসাধারণের সাথে পবিত্র ঈদুল-ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন।

ফখর উদ্দিন ইমরান, কটিয়াদী (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
কটিয়াদীতে এমপি জালাল উদ্দিনের ঈদ শুভেচ্ছা বিনিময়
কটিয়াদীতে এমপি জালাল উদ্দিনের ঈদ শুভেচ্ছা বিনিময় |নয়া দিগন্ত

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদদীয় আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন কটিয়াদী উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ উপজেলার সর্বস্তরের জনসাধারণের সাথে পবিত্র ঈদুল-ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন।

এর আগে ঈদের দিন শনিবার (২১ মার্চ) সকালে পাকুন্দিয়া উপজেলা ঈদগাঁহ মাঠে স্থানীয় মুসল্লিদের সাথে নিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে মুসল্লিদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় নেতাকর্মী সহ সকলের পরিবারের খোঁজ খবর নেন তিনি। পরে রাত ৮টার দিকে কটিয়াদী উপজেলা পরিষদ মিলনায়তনে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম ফারুক চাষী, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদ, সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু, পৌর যুবদলের আহ্বায়ক মো: জিল্লুর রহমান, সদস্য সচিব আ: আজিজ প্রিন্স, উপজেলা কৃষক দলের সভাপতি আজিজুল হক শাহজাহান, সাধারণ সম্পাদক কামরুল ইসরাম বাবলু, উপজেলা শ্রমিকদলের সভাপতি মো: শরিফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: ইলিয়াস আলী, সদস্য সচিব মো: শহিদুল ইসলাম সেলিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তসরিফুল হাসিব, সদস্য সচিব আশিকুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংবাদিক এবং স্থানীয় বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।