বগুড়ায় কালবৈশাখী ঝড়ে গাছচাপায় ২ জনের মৃত্যু

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে হঠাৎ ঝড় শুরু হলে বাজারের পাশে দাঁড়িয়ে থাকা একটি বিশাল বটগাছ উপড়ে গিয়ে তার দোকানের ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Location :

Bogura
বগুড়ায় কালবৈশাখীতে গাছচাপায় ব্যবসায়ীর মৃত্যু
বগুড়ায় কালবৈশাখীতে গাছচাপায় ব্যবসায়ীর মৃত্যু |নয়া দিগন্ত

বগুড়া অফিস ও সারিয়াকান্দি সংবাদদাতা

বগুড়ার কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) ভোরে গাবতলী ও সারিয়াকান্দি উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী উমা চন্দ্র গাবতলী উপজেলার চক্রাধিকা পশ্চিম পাড়া গ্রামের পরলোকগত কালিদাসের ছেলে।

অন্য ব্যক্তি দিলবর মিস্ত্রি (৫৫) সারিয়াকান্দি উপজেলা সদরের নিজ বাটিয়া গ্রামের জালাল উদ্দিন সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে হঠাৎ ঝড় শুরু হলে বাজারের পাশে দাঁড়িয়ে থাকা একটি বিশাল বটগাছ উপড়ে গিয়ে উমার দোকানের ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ কেটে লাশ উদ্ধার করে।

অন্যদিকে, সকাল সাড়ে ৬টার দিকে সারিয়াকান্দি উপজেলা সদরের নিজ বাটিয়া গ্রামের দিলবর মিস্ত্রি বাড়ির পাশে ঝড়ের সময় বটগাছ চাপা পড়ে মারা যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া ফেরদৌস মৃত পরিবারকে দাফনের জন্য ১৫ হাজার টাকা সহায়তা করেন।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান জানিয়েছেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।