প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

সীমানা সম্প্রসারণে সিসিকের দায়িত্ব ও কাজের পরিধি বেড়েছে

নগরের বিভিন্ন সমস্যার সমাধান করে একটি আধুনিক শহর গড়ে তোলার যে চ্যালেঞ্জ নেয়া হয়েছে, তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট সিটি করপোরেশন কর্মচারী-শ্রমিক ইউনিয়নের আয়োজনে  ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিলেট সিটি করপোরেশন কর্মচারী-শ্রমিক ইউনিয়নের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী |নয়া দিগন্ত

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণের ফলে দায়িত্ব ও কাজের পরিধি আরো বেড়েছে। নগরের বিভিন্ন সমস্যার সমাধান করে একটি আধুনিক শহর গড়ে তোলার যে চ্যালেঞ্জ নেয়া হয়েছে, তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

রোববার (১৫ মার্চ) সিলেট সিটি করপোরেশন কর্মচারী-শ্রমিক ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিসিকের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, নগরবাসীকে সেবা দেয়া এবং একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সিলেটবাসীকে একটি আধুনিক নগর উপহার দেয়া সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নুর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম এবং হিসাবরক্ষণ কর্মকর্তা আ.ন.ম. মনসুফ।

এ সময় আরো বক্তব্য দেন কর্মচারী-শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মুমিনুর রহমান তানিম, আবুল কালাম, রুবেল আহমদ নান্নু, মোহাম্মদ শামীম, ফারুক আহমদ, আব্দুস সালাম ও রাশেদ আহমদ।

ইউনিয়নের সভাপতি রজব আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য দেন সহ-সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, যুগ্ম সম্পাদক নজির আহমদ, সহ-সাধারণ সম্পাদক আজির আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. রাকিব ও নির্ঝর রায়, দপ্তর সম্পাদক আব্দুল মুমিন, প্রচার সম্পাদক পারভেজ, অর্থ সম্পাদক রুহুল আমিনসহ অন্য নেতারা।

এ সময় সিলেট সিটি করপোরেশন কর্মচারী সংসদের সভাপতি আব্দুল বাসিত, সহ-সভাপতি মুহিবুর রহমান ও দপ্তর সম্পাদক গৌতম রায়সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।