কর্ণফুলীতে ফিরিঙ্গীবাজার সাম্পান সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

চট্টগ্রামের ফিরিঙ্গীবাজার ব্রিজঘাট সাম্পান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chattogram
কর্ণফুলীতে ফিরিঙ্গীবাজার সাম্পান সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
কর্ণফুলীতে ফিরিঙ্গীবাজার সাম্পান সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত |নয়া দিগন্ত

চট্টগ্রামের ফিরিঙ্গীবাজার ব্রিজঘাট সাম্পান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। তারা হলেন—আব্দুন নবী (চেয়ার), আমির আহম্মদ (টিয়া পাখি) ও জাহাঙ্গীর আলম (ছাতা)। সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নুর আলম (মাছ), মোহাম্মদ ইদ্রিস (মোরগ) এবং হাফিজ আহমেদ (কবুতর)।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেবল হোসাইন (কলসি) ও আবু নাছের (গোলাপ ফুল)। কোষাধ্যক্ষ পদে প্রার্থী রয়েছেন জাবেদ আহমেদ (হারিকেন) ও রহমত আলী (তালা)।

অন্যদিকে, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. জাবেদ (চাকা), সাংগঠনিক সম্পাদক পদে শেখ আহমদ (রিকশা), দপ্তর সম্পাদক পদে শখির আহমদ (জবা ফুল), প্রচার সম্পাদক পদে শফি আলম (কলম) এবং ক্রীড়া সম্পাদক পদে আকতার হোসেন (ফুটবল) একক প্রার্থী হওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য পদে তিনটি আসনের বিপরীতে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—এরশাদ আহমেদ, আবসার আহমেদ, হাসান আলী ও বশির আহমেদ। এ চারজনের মধ্য থেকে ভোটের মাধ্যমে তিনজন নির্বাহী সদস্য নির্বাচিত হবেন।

প্রধান নির্বাচন কমিশনার এম. মঈন উদ্দিন জানান, সমিতির মোট ভোটার সংখ্যা ১২২ জন। এবারের নির্বাচনে বিভিন্ন পদে মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে কয়েকটি পদে একক প্রার্থী থাকায় ৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তিনি আরো বলেন, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটদান বিকেল ৩টায় শেষ হয়। ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুন নবী (৫০ ভোট)। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন নুরুল আলম (৪৬ ভোট)। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জেবল হোসেন (৬৭ ভোট) এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন রহমত আলী (৬৪ ভোট)।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন—এরশাদ আহমদ, বশির আহমদ ও মোহাম্মদ হাসান আলী।

নির্বাচন কমিশনারের সচিব হিসেবে দায়িত্বে ছিলেন মাস্টার এম. সাইফুদ্দিন মানিক।