সেনা-পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা

এই বহরে ছিলেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমসহ শীর্ষ নেতারা।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Gopalganj
গোপালগঞ্জে এনসিপি’র সমাবেশ শেষে নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়
গোপালগঞ্জে এনসিপি’র সমাবেশ শেষে নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয় |ইন্টারনেট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা সেনাবাহিনী ও পুলিশের পাহারায় গোপালগঞ্জ ছেড়ে গেছেন।

আজ বুধবার বিকেলে এনসিপি’র যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এনসিপি’র নেতারা বিকেল ৫টা পরে গোপালগঞ্জ ছেড়ে বের হয়ে যান। কড়া পাহারায় তাদের ১৫ থেকে ১৬টি গাড়ির বহর গোপালগঞ্জ ছাড়ে। এই বহরে ছিলেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমসহ শীর্ষ নেতারা।