বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ সদর উপজেলা শাখার উদ্যোগে পেশাজীবী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টার দিকে শহরের আয়োজন হোটেল অ্যান্ড কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির পুলক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলার আমির মো: আব্দুর রাকিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো: এনামুল হক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার নায়েবে আমির সহকারী অধ্যাপক মো: মহিউদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ সদর উপজেলা শাখার আমির অ্যাডভোকেট আব্দুর রহিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ।
সম্মেলনে পেশাজীবীদের অংশগ্রহণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।



