ভাঙ্গায় জুয়ার আসর থেকে ৬ জন আটক

তালকান্দা গ্রামের ছনের ভিটায় একটি গাছের নিচে খোলা স্থানে জুয়ার আসরে অভিযান চালানো হয়।

Location :

Bhanga
জুয়ার আসর থেকে আটক ছয়জন
জুয়ার আসর থেকে আটক ছয়জন |নয়া দিগন্ত

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুরের ভাঙ্গায় আলগী ইউনিয়নে জুয়ার আসরে অভিযান চালিয়ে পুলিশ ছয় জুয়াড়িকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত তাস জব্দ করা হয়।

পুলিশ জানায়, বুধবার (১৫ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলগী ইউনিয়নের তালকান্দা গ্রামের ছনের ভিটায় একটি গাছের নিচে খোলা স্থানে জুয়ার আসরে অভিযান চালানো হয়।

অভিযানে ঘটনাস্থল থেকে রায়হান খালাসী (৪৫), শহীদ ভূইয়া (৪৭), ফিরোজ মাতুব্বর (৪৫), আমির হোসেন (৪৪), মিজানুর রহমান ভূইয়া (৪৮) ও খোকন হোসেন (৫০) নামে ছয় জুয়াড়িকে আটক করা হয়। তারা সবাই ভাঙ্গা থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ ৯৫০ টাকা জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া খেলা সংক্রান্ত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো: মিজানুর রহমান জানান, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।