নবাবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Location :

Dinajpur
মৃত সৌরভ
মৃত সৌরভ |নয়া দিগন্ত

নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ির উঠানে ধানের কাজ করার সময় বজ্রপাতে সৌরভ হোসেন (১৮) নামের এক যুবকে মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুশদহ ইউনিয়নের ষষ্ঠীপাড়া গ্রামে বাড়ির উঠানে এ ঘটনা ঘটে।

সৌরভ ওই এলাকার হাসান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরে উপজেলার ষষ্ঠীপাড়া গ্রামের হাসান আলীর ছেলে সৌরভ হোসেন বাড়ির উঠানে ধান ও খড় জড়ানোর কাজ করছিলো এসময় হঠাৎ আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।