নলডাঙ্গায় রুহুল কুদ্দুস তালুকদার দুলু

ভোট কারচুপির ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ রুখে দেবে

‘ভোট কারচুপির যে কোনো ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ রুখে দিবে। মানুষ চায় আর কোনো ষড়যন্ত্র চক্রান্ত বাংলাদেশে যেন না হয়। নতুনভাবে বিএনপির বিজয়কে ঠেকানোর জন্য একটু সূক্ষ্ম কারচুপির চেষ্টা করছে। জনগণ কোনো ধরনের ষড়যন্ত্র চক্রান্ত হতে দেবে না। জনগণ সর্তক আছে।’

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
নলডাঙ্গায় রুহুল কুদ্দুস তালুকদার দুলু
নলডাঙ্গায় রুহুল কুদ্দুস তালুকদার দুলু |নয়া দিগন্ত

বিএনপির কেন্দ্রীয় নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘ভোট কারচুপির যে কোনো ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ রুখে দিবে। মানুষ চায় আর কোনো ষড়যন্ত্র চক্রান্ত বাংলাদেশে যেন না হয়। নতুনভাবে বিএনপির বিজয়কে ঠেকানোর জন্য একটু সূক্ষ্ম কারচুপির চেষ্টা করছে। জনগণ কোনো ধরনের ষড়যন্ত্র চক্রান্ত হতে দেবে না। জনগণ সর্তক আছে। আমরা এইটুকু বলতে চাই দীর্ঘদিন পর মানুষ তার ভোটের অধিকার ফিরে পেয়েছে। দিনের ভোট রাতে হয়েছে এবং ভোট ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে। এটা যেন বাংলাদেশে আর কখনো না হয়।’

সোমবার (২ ফেব্রুয়ারি) নাটোরের নলডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘নলডাঙ্গার মানুষ ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়ী করবে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য সারা নাটোর নলডাঙ্গার মানুষ ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর প্রশাসক এম এ হাফিজ। স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র মো: আব্বাস আলী নান্নু, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।