নীলফামারীতে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩২৭ জন সদস্যের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট মো: কামরুল হাসান।
তিনি বলেন, ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে বিভিন্ন পদবীর ভাতাভোগী লিডার ও কমান্ডারদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উদ্যোগ বাহিনীর তৃণমূল পর্যায়ে ঈদের আনন্দ আরো বাড়িয়ে দিয়েছে।’
এ সময় তিনি মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ ছাড়া সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ জেসমিন নাহার, উপজেলা প্রশিক্ষিকা মুমতাহেনা মোস্তারীসহ অন্যরা উপস্থিত ছিলেন।



