মন্ত্রীত্ব পাওয়ায় শামা ওবায়েদের এলাকায় মিষ্টি বিতরণ

‘তার নেতৃত্বে দেশের পররাষ্ট্র নীতিতে আসবে নতুন গতি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরো সুদৃঢ় হবে। ফরিদপুর-২ এর জন্য এটি গর্বের ও ঐতিহাসিক মুহূর্ত।’

কাজী আফতাব হোসেন, নগরকান্দা (ফরিদপুর)
ছবি : নয়া দিগন্ত

শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু প্রতিমন্ত্রী হওয়ার খবরে তার নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা ও সালথায় চলছে আনন্দ উল্লাস এবং নেতাকর্মীদের মাঝে চলছে মিষ্টি বিতরণ।

রাষ্ট্র পরিচালনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীত্বের দায়িত্ব পেয়েছেন শামা ওবায়েদ।

দলীয় নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেই তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে বলে এলাকাবাসী মনে করছেন।

ফরিদপুরবাসী আশা করছেন, তার নেতৃত্বে দেশের পররাষ্ট্র নীতিতে আসবে নতুন গতি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরো সুদৃঢ় হবে। ফরিদপুর-২ এর জন্য এটি গর্বের ও ঐতিহাসিক মুহূর্ত।