সুন্দরগঞ্জে নবনির্বাচিত এমপির নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান

এ সময় ৫০ শয্যা হাসপাতালের চারপাশে এবং হাসপাতাল জামে মসজিদের সামনে নিজ হাতে পরিষ্কার-পরিচ্ছন্ন কাজের কর্মসূচি শুরু করেন মাজেদুর রহমানের।

রেজাউল ইসলাম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

Location :

Gaibandha
পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান
পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান |নয়া দিগন্ত

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৫০ শয্যা হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান করেছেন গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মাজেদুর রহমান।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে এমপি মাজেদুর রহমানের নেতৃত্বে জামায়াত-ছাত্রশিবিরের শতাধিক নেতাকর্মী পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহণ করেন।

এ সময় ৫০ শয্যা হাসপাতালের চারপাশে এবং হাসপাতাল জামে মসজিদের সামনে নিজ হাতে পরিষ্কার-পরিচ্ছন্ন কাজের কর্মসূচি শুরু করেন মাজেদুর রহমানের।

অভিযানে তার সাথে ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা জামায়াতের সেক্রেটারি সামিউল ইসলাম, পৌর জামায়াতের আমির একরামুল হক, সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র প্রার্থী নুরুন্নবী প্রামানিক সাজু, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো: সোহান ইসলামসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মীরা।