কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সিলেট জেলার (পূর্ব) ফল প্রকাশ

প্রকাশিত ফলাফল ‘কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, সিলেট জেলা পূর্ব’ নামক ফেসবুক আইডিতে দেয়া হয়েছে। এছাড়া সংগঠনের অফিসে ফোন দিয়েও জানার সুযোগ রয়েছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সিলেট জেলার (পূর্ব) ফল প্রকাশ
কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সিলেট জেলার (পূর্ব) ফল প্রকাশ |ছবি : নয়া দিগন্ত

কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পূর্ব কর্তৃক আয়োজিত সিলেটের ঐতিহ্যবাহী মেধাবৃত্তি প্রকল্প ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’ এর ফলাফল প্রকাশ হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) জেলার একটি মিলনায়তনে এই বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন ফোরামের ভাইস চেয়ারম্যান আদিল রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ফোরামের পৃষ্ঠপোষক রেজাউল করিম, আহবাব হোসেন মুরাদ, অন্যতম পৃষ্ঠপোষক মিজানুর রহমান ও সদস্য আল মুহাইমিন মাহি। এছাড়া অনুষ্ঠানে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পূর্বের বিভিন্ন উপজেলার স্কুল প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বৃত্তি পরীক্ষায় সর্বমোট ৪০৯ জনকে বৃত্তি প্রদান করা হয়েছে। যেখানে ট্যালেন্টপুল ক্যাটাগরিতে ৭৭ জন, সাধারণ ক্যাটাগরিতে ১৩৭ জন এবং বিশেষ ক্যাটাগরিতে ১৯৭ জন। প্রকাশিত ফলাফল ‘কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, সিলেট জেলা পূর্ব’ নামক ফেসবুক আইডিতে দেয়া হয়েছে। এছাড়া সংগঠনের অফিসে ফোন দিয়েও জানার সুযোগ রয়েছে।

প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর সিলেট জেলার ৬টি উপজেলা- গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, কানাইঘাট, জকিগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাটের প্রায় ১০ হাজার ৪৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের স্থান ও সময় পরবর্তীকালে চিঠির মাধ্যমে বৃত্তিপ্রাপ্তদের জানানো হবে।