আওয়ামী লীগের পতন থেকে আমাদের শিক্ষা নিতে হবে : মেজর হাফিজ

উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে মঙ্গলসিকদার বাজারে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মাকসুদুর রহমান পারভেজ, লালমোহন (ভোলা)

Location :

Lalmohan
বক্তব্য রাখছেন মেজর হাফিজ
বক্তব্য রাখছেন মেজর হাফিজ |নয়া দিগন্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের এমপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, ‘বিএনপি জনকল্যাণের জন্য রাজনীতি করে। আওয়ামী লীগের পতন থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে মঙ্গলসিকদার বাজারে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ বলেন, ‘নির্বাচনে জয়ী হয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে একটি সুখি-সমৃদ্ধ দেশ গড়বে।’

অনুষ্ঠিত জনসভায় লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো: ফরিদ উদ্দিন, শফিউল্যাহ হাওলাদার, ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির সভাপতি মো: ইউসুফ মেম্বার, ইউনিয়ন পশ্চিম শাখা বিএনপির সভাপতি মো: দেলোয়ার হোসেন নসুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।