এমপি সরোয়ার আলমগীর

বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উঠে আসবে জনদুর্ভোগ ও সম্ভাবনার চিত্র

সোমবার ফটিকছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেসক্লাব আয়োজিত ‘মাহে রমজানের তাৎপর্য শীর্ষ আলোচনা ও ইফতার মাহফিলে’ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

Location :

Fatikchhari
বক্তব্য রাখছেন এমপি সরোয়ার আলমগীর
বক্তব্য রাখছেন এমপি সরোয়ার আলমগীর |নয়া দিগন্ত

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রাম-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, ‘ফটিকছড়ির মানুষ আমাকে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করেছেন, আমি তাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাব। আমি আশা করি, এই পথচলায় সাংবাদিক সমাজ পাশে থাকবেন। আপনাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমেই এলাকার জনদুর্ভোগের কথা এবং আগামীর সম্ভাবনার চিত্র উঠে আসবে।’

সোমবার (৩ মার্চ) ফটিকছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেসক্লাব আয়োজিত ‘মাহে রমজানের তাৎপর্য শীর্ষ আলোচনা ও ইফতার মাহফিলে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি এস এম মোরশেদ মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু এখলাছ ঝিনুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী সার্কেলের এএসপি কাজী তারেক আজিজ, ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, হালদা গবেষক প্রফেসর ড. মঞ্জরুল কিবরিয়া, শিল্পপতি রাকিবুল আলম চৌধুরী, ফটিকছড়ি থানার ওসি সেলিম উদ্দিন ও উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরীসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা।

অনুষ্ঠানের শুরুতে মরহুম সাংবাদিকদের স্মরণে দোয়া, কোরআন তেলাওয়াত ও নাতে রাসূল (সা.) পরিবেশন করা হয়। শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।