গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
বাসে আগুন।
বাসে আগুন। |নয়া দিগন্ত

গাজীপুর মহানগরীর ভোগড়া-বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১২ নভেম্বর) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজিব হোসেন জানান, ফজরের আযানের পরপরই স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের সিটসহ অনেক অংশ পুড়ে যায়।

অপিরদিকে, কালিয়াকৈর-নবীনগর সড়কে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে গাজীপুর মহানগরীর চক্রবর্তী এলাকার ওই সড়কে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর কাশিমপুরের চক্রবর্তী এলাকার জ্যোতি ফিলিং স্টেশনের সামনে রাস্তার পাশে বাসটি দাঁড়িয়েছিল। এ সময় একজন মিস্ত্রি বাসের নিচে শুয়ে মেরামতের কাজ করছিলেন। রাত ১১টার দিকে একটি মোটরসাইকেলে দুই যুবক বাসের পাশে গিয়ে দাঁড়ায়। একপর্যায়ে তারা বাসে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ওই সময় বাসে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে বাসের বেশ কিছু আসনসহ যন্ত্রাংশ পুড়ে যায়। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে বাসটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যান। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসের ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।