সাভারে ধর্ষণ মামলার প্রধান আসামি অন্তর চৌধুরী গ্রেফতার

ধর্ষণের শিকার নারীর সাথে অভিযুক্ত অন্তর চৌধুরীর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয়। তাদের মধ্যে বন্ধুত্ব হওয়ার একপর্যায়ে ভুক্তভোগী নারী জীবিকার তাগিদে বিদেশ যাওয়ার কথা জানান।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
গ্রেফতার ধর্ষণ মামলার প্রধান আসামি অন্তর চৌধুরী
গ্রেফতার ধর্ষণ মামলার প্রধান আসামি অন্তর চৌধুরী |নয়া দিগন্ত

সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় এক নারীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি অন্তর চৌধুরীকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৬ এপ্রিল) সাভার পৌরসভার ডগরমোড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গত বছরের নভেম্বর মাসে ওই ধর্ষণের ঘটনা ঘটে। মামলার আসামি অন্তরের সহযোগী ও বন্ধু দেলোয়ার হোসেন দিলুকে ওই সময় গ্রেফতার করলেও প্রধান আসামি অন্তর চৌধুরী পলাতক ছিলেন।

গ্রেফতার অন্তর ঢাকা জেলার ধামরাই থানার বাসনা গ্রামের মো: সুজন ও অনিমা দম্পতির ছেলে। তিনি সাভারের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে মায়ের সাথে মিলে প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার নারীর সাথে অভিযুক্ত অন্তর চৌধুরীর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয়। তাদের মধ্যে বন্ধুত্ব হওয়ার একপর্যায়ে ভুক্তভোগী নারী জীবিকার তাগিদে বিদেশ যাওয়ার কথা জানান।

এ কথা শুনে অন্তর জানায়, তার মা অনিমা বিদেশে পাঠানোর ব্যাপারে ভুক্তভোগীকে সহযোগিতা করতে পারবে। পরে অন্তর তার বন্ধু দেলোয়ার হোসেন দিলু ও মা অনিমাকে নিয়ে রাজফুলবাড়িয়া এলাকায় ভুক্তভোগীর ভাড়া বাসায় যান। সেখানে অন্তরের মা অনিমা ভুক্তভোগীর বাবার সাথে কথা বলে বিদেশ পাঠানোর জন্য ভুক্তভোগীর জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের ফটোকপি নিয়ে চলে যান।

তবে, অন্তর ও তার বন্ধু দেলুয়ার হোসেন ভুক্তভোগীর বাসায় থেকে যায়। পরে তারা বিদেশ পাঠানোর বিষয়ে সহযোগিতার কথা বলে সুযোগ বুঝে ভুক্তভোগী নারীকে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

সাভার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: মহব্বত কবির বলেন, গ্রেফতার আসামিকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।