হাফিজ মিফতাহুদ্দীন

সহীহ কোরআন শিক্ষার বিস্তারে সব মুসলমানদের এগিয়ে আসতে হবে

সিলেটে কোরআন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে কোরআন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন সম্পন্ন
সিলেটে কোরআন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন সম্পন্ন |ছবি : নয়া দিগন্ত

আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেটের সেক্রেটারি এবং কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ বলেছেন, নিকট আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের কোরআন সহীহ করানোর দায়িত্ব কে নেবে? এজন্য সর্বস্তরের মুসলমানদেরকে এগিয়ে আসতে হবে। পবিত্র আল কোরআন মানবজাতির জন্য একটি পূর্ণাঙ্গ সংবিধান। প্রত্যেক নবী ও রাসুলকে আল্লাহ তায়ালা মানবজাতির হেদায়েতের জন্য কিতাব দান করেছেন। এরই ধারাবাহিকতায় সর্বশেষ নবী ও রাসুল মোহাম্মদ সা:-কে দান করা হয় কোরআন। কোরআনে কারিম বিশ্বের সবচেয়ে বেশি পঠিত পবিত্র ধর্মগ্রন্থ। তাই সহীহভাবে কোরআন শিক্ষা সর্বস্তরের মুসলমানদের ঘরে ঘরে পোঁছাতে হবে।

শুক্রবার (২৫ জুলাই) তালিমুল কোরআন সিলেট মহানগরে উদ্যোগে তালীমুল কোরআন মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তালীমুল কোরআন সিলেট মহানগর দায়িত্বশীল মাওলানা আব্দুল মুকিতের সভাপতিত্বে, কেন্দ্রীয় প্যানেল উস্তায ও মহানগর সেক্রেটারি আবদুল বাছেত মিলনের উপস্থাপনায় কোর্সের উদ্বোধন ঘোষণা করেন তালীমুল কোরআন কেন্দ্রীয় উস্তায মাওলানা আব্দুর রহিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহানগরীর টিম সদস্য ড. আবু হোসাইন মোহাম্মদ সোলাইমান।

উপস্থিত ছিলেন তালীমুল কোরআন কেন্দ্রীয় শিক্ষানবিশ হাফেজ মাওলানা শরীফ মো: শাহজালাল, মহানগর টিম সদস্য মাওলানা শাহ মাহমুদুল হক, থানা দায়িত্বশীল মাওলানা এখলাছুর রহমান প্রমুখ।

মুয়াল্লিম মাওলানা সদর উদ্দীনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে সূচিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট মুয়াল্লিম কারী আশরাফ আলী, হাফেজ সিরাজুল ইসলাম প্রমুখ।