নিতাই রায় চৌধুরী

২০ পার্সেন্ট কাজ হবে আর ৮০ পার্সেন্ট চুরি হবে, এটা করতে দেয়া হবে না

সমাজথেকে সমস্ত প্রকার সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, ডাকাতি, দখলদারি এগুলোকে নিমুল করা হবে উচ্ছেদ করা হবে। যদি বিএনপির কোনো লোক বা দলের কোনো লোক এর সাথে জড়িত থাকে তাদেরকে আইনে সোপর্দ করা হবে। তার ব্যবস্থা নেয়া হবে।

মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা

Location :

Magura
সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী |নয়া দিগন্ত

সংস্কৃতি মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘বিগত দিনের মতো বিশ পার্সেন্ট কাজ হবে আর আশি পার্সেন্ট চুরি হবে, এটা করতে দেয়া হবে না। সরকারি টাকা, সরকারি বরাদ্দে ষোলো আনা কাজ করতে হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের সরকারি আরএসকেএইচ স্কুল মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সংস্কৃতি মন্ত্রী বলেন, ‘এই কঠিন সিদ্ধান্ত হচ্ছে এই কারণে, দেশের মানুষ যাতে শান্তি পায়। দেশের মানুষ যাতে স্বস্তি পায়।’

সংস্কৃতি মন্ত্রী আরো বলেন, ‘আমরা বলেছিলাম, প্রত্যেক উপজেলায় খাল খনন করব। নদী খনন করব। কম করে দুইটি উপজেলায়। এটি আমাদের জাতীয় বিট থেকে ঘোষণা। ইতোমধ্যে ইউএনওদের কাছে সার্কুলার চলে এসছে যে, আগামী কয়েকদিনের মধ্যে দুইটি খালের পরিকল্পনা দিতে হবে।’

তিনি বলেন, ‘সমাজথেকে সমস্ত প্রকার সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, ডাকাতি, দখলদারি এগুলোকে নিমুল করা হবে উচ্ছেদ করা হবে। যদি বিএনপির কোনো লোক বা দলের কোনো লোক এর সাথে জড়িত থাকে তাদেরকে আইনে সোপর্দ করা হবে। তার ব্যবস্থা নেয়া হবে।’

সংবর্ধনা অনুষ্ঠানে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খাঁন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিথুন রায় চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মৈমুর আলী মৃধা।